শরীয়তপুররে ডামুড্যায় বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রবিবার (১৪ মে) সকাল ১১ টার সময় আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সহকারি কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রাসেদ আলম সহ বিভিন্ন মহিলা সংস্থার প্রতিনিধিগণ।
আলোচনা সভায় বিশ্ব মা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।