আজ , , ,

ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের হিসাব সহকারির উপর হামলা আটক ১

ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি আমিনুল এর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। হামলার ঘটনায় ১ জনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।
রবিবার (৯ এপ্রিল) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদে বেলা সারে ১১ টার সময় এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে হিসাব সহকারি আমিনুল বলেন, বৃহস্পতিবার শিওলী মেম্বার কার্ড দিয়েছে তারা নাকি মাল পায় নাই। তাই তারা মাস্টার রোল দেখতে চায়। আমি তা দেখতে না দেওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়। চেয়ারম্যান তাদেরকে এনে আমার সাথে মিলিয়ে দেয়। আজকে আমি টিবিসির পণ্য বিতরণ করছিলাম। এমন সময় স্থানীয় আলম শরীফ, ফয়সাল মাঝি, রনি বেপারী, মিজানুর রহমান চৌকিদার সহ আরো কয়েকজন আমার উপর অতর্কিত হামলা চালায়। এসম পরিষদের পুলিশসহ স্থানীয়রা এক জনকে আটক করে নড়িয়া থানায় সোপর্দ করে।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, টিসিবির পণ্য বিতরণ নিয়ে ধাক্কা ধাক্কি হয়েছে। এতে হিসাব সহকারি আক্রান্ত হয়েছে। স্থানীয়রা ১ জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে। এখন সে আমাদের কাছে আছে।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar