ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুরে প্রায় ২ শতাধিক অসচ্ছল রোজাদারের মাঝে ঈদ সামগ্র বিতরণ করেন লায়ন রেখা পারভীন ও তার ভাই নজরুল ইসলাম খান।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তেল, চিনি ও সেমাইর একটি প্যাকেট। বুধবার (৫ এপ্রিল) বিকালে সাজনপুর খান বাড়ি থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সমাজসেবী, বাংলাদেশ মানিচেঞ্জার এসোসিয়েশন এর নির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রেখা পারভীন, তার বড়বোন ফরিদা পারভীন, হাফেজ মোঃ আল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।