শরীয়তপুর জেলা পরিষদের অর্থায়নে ভেদরগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পানি নিস্কাশনের জন্য প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজ শুরু হবে।
বুধবার (৫ এপ্রিল) ঈদগাহ মাঠ পরিদর্শণ করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারি কমিশনার ভূমি ইমামুল হাফিজ নাদিম, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ঠিকাদার আপেল মাহমুদ।
শরীয়তপুর জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন জানান, ভেদরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মুসল্লীরা যাতে বৃষ্টি বর্ষায় ঈদ জামাতে নামাজ আদায় বিঘ্নিত না হয় তার জন্য মাঠের জলাবধ্যতা দুর করার জন্য মাঠের চার পাশে ড্রেন নির্মাণ করা হবে। এর জন্য জেলা পরিষদের এডিপি থেকে তিন লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন ও খোদবার মেম্বার নির্মাণ করা হবে।
ভেদরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টি বর্ষার কারণে নামাজ আদায় কষ্টসাধ্য ছিল। আমাদের সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা পরিষদ যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা প্রথমে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।