আজ , , ,

ডামুড্যায় দরিদ্র মৎস্যজীবীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

শরীয়তপুরের ডামুড্যায় ইলিশ সম্পদ উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণে ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যজীবীদের মাঝে ছাগল ও ছাগল পালনের উপকরণ খোয়ার, খাবার গমের ভূষি, ঔষধ ও জাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে ডামুড্যা উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: সেকেন্দার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমবায় কর্মকর্তা মোঃ রাশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মৎস্য চাষি সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহেল, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার রুহুল আমিনসহ গোপালগঞ্জ মৎস্য চাষি সমিতি উপজেলা প্রতিনিধি লিয়াকত বেপারি প্রমূখ।

Share this news as a Photo Card


২৮ আগস্ট ২০২৬

পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন

www.hongkar.com |
dailyhongkar