আজ , , ,

মূল্য সহনীয় পর্যায়ে রাখতে শরীয়তপুরে ভর্তূকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে শরীয়তপুরে ভর্তূকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ৫ এপ্রিল বুধবার শরীয়তপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের উপকারভোগী কার্ডধারী ৩ হাজার ৪৮৫টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এই সময় সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রসহ পৌরসভার কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
প্রতি কার্ডধারী পরিবার ৪২০ টাকার বিনিময়ে ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার করে সয়াবিন তেল পেয়েছে। ভর্তূকি মূল্যে তেল, ডাল ও চিনি পেয়ে উপকারভোগী পরিবারের মাঝে উৎসবের আমেজ লক্ষ করা গেছে।
মেসার্স আজাদ ট্রেডার্সের সত্ত্বাধিকারী আজিজুল তালুকদার বলেন, প্রতি কার্ডধারী পরিবার ৪২০ টাকায় চিনি, ডাল ও তেল পাচ্ছে। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে সবাই পণ্য ক্রয় করছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায়। সেই কথা মাথায় রেখে সরকার টিসিবির পণ্য ভর্তূকি মূল্যে বিক্রয়রে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভর্তূকি মূল্যে পণ্য বিক্রি করায় রমজানেও বাজার স্থিতিশীল রয়েছে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar