আজ , , ,

ভেদরগঞ্জে ১৫ মণ জাটকা জব্দ ১ জেলের দন্ড

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কার্তিকপুর বাজারের ব্রিজ এলাকা থেকে ১৫ মণ জাটকা সহ ১ জনকে আটক করে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইজি বাইকে পরিবহনের সময় ১৫ মণ জাটকা মাছ জব্দ ও স্বপন মোল্যা (৪৮) নামে এক জেলেকে আটক করে।
শনিবার (১ এপ্রিল) সকাল ১০ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বাহালুল খান বাহার উপস্থিত ছিলেন।
এছাড়া জাটকা পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। জব্দকৃত জাটকা মাছ বিভিন্ন এতিমখানা ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, আমাদের উপজেলার পদ্মা ও মেঘনা নদীর ১৫ কিলোমিটার অভয় আশ্রমে মাছ রক্ষার জন্য উপজেলা প্রশাসন ও থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড এর সহযোগিতা কাজ করে যাচ্ছি। সরকার জেলেদের পুর্নবাসনে সহায়তা দিচ্ছে। তার পরেও কিছু অসাধু জেলে, মহাজন গোপনে নদীতে মাছ ধরছে। তাদের নিয়ন্ত্রণে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে গোপন সংবাদে শনিবার রাত ৩টার দিকে উপজেলার কার্তিকপুর বাজারের ব্রিজ এলাকা থেকে ভেদরগঞ্জ থানা পুলিশ ১৫ মণ জাটকাসহ ঐ জেলেকে আটক করি।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar