শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. পারভেজ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ তালুত, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামীম হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান ও মুক্তিযোদ্ধাবৃন্দ।
দিবসের কর্মসূচির মধ্যে ছিল ২৫ মার্চ ভয়ালরাতে নিহতদের স্মরণে সুবিধামত সময়ে বিশেষ প্রার্থনা, রাত ১০টায় মোমবাতি প্রজ্বলন ও রাত ১০:৩০ মিনিটে ১ মিনিটের জন্য সারাদেশের ন্যায় শরীয়তপুরে প্রতীকী ব্ল্যাক-আউট।
আলোচনা সভা থেকে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা এবং মুক্তি সংগ্রামের প্রতিজ্ঞায় উজ্জীবিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙ্গালীর আত্মপরিচয়ের গৌরবে মহীয়ান একটি দিন। স্বাধীনতার স্বপ্নসাধ পূরণের মহিমায় অমর এ দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেজোদীপ্ত উচ্চারণে বীর বাঙ্গালি আজন্ম লালিত সাধ স্বাধীনতা এনে দিতে অস্ত্র ধরেছিলো। ভেঙ্গেছিল শোষন নিপীড়নের হাজার পুরোনো শেখল। ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ এবং ২৬ মার্চ ২০২৩ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশমাতৃকার বীর সেনানী ও শহিদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠান সফল করতে এই আলোচনা সভা।