আজ , , ,

রমজান উপলক্ষে গোসাইরহাট উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে গোসাইরহাট উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর নেতৃত্বে দাসেরজঙ্গল বাজারের ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগেরে সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান শিকদার, গোসাইরহাট পৌরসভার কাউন্সিলর মো. আলী আকবর সরদার, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
গোসাইরহাট উপজেলার নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এ বিষয়ে আলোচনা সভা করা হয়েছে। সারা রমজান মাস জুড়ে উপজেলার সকল বাজারে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোন ব্যবসায়ী যেন হঠাৎ করে কোন পণ্যের দাম বাড়িয়ে দিতে না পারে সেই বিষয়ে আমাদের কড়া নজরদারি থাকবে। ব্যবসায়ীদের সিন্ডিকেট কিংবা মজুদ করে মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকতে সতর্ক করার পাশাপাশি মূল্যের তালিকা প্রদর্শন নিশ্চিতে গুরুত্ব আরোপ করা হয়। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar