‘মুজিববর্ষ’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের উপহারের ঘর গণভবন থেকে ভাচ্যুয়ালি উদ্বোধনের মধ্যদিয়ে শরীয়তপুর সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে।
২২ মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘরের চাবি হস্তান্তর করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এসময় জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. পারভেজ রহমান জন, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে জেলার ডামুড্যা উপজেলাকে ২১ জুলাই ২০২২ তারিখে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী অসহায় ভূমিহীন ও গৃহহীনমুক্ত দেশ গড়ার যে ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়নে করতে শরীয়তপুরে খাস জমি উদ্ধার করে গুণগত মান ঠিক রেখে অত্যন্ত সাবধানতার সাথে ২ হাজার ৬৬২টি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে দুই হাজার ২৭৬টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আজ শরীয়তপুর সদর উপজেলায় ৪০টি পুনর্বাসিত পরিবারের নিকট জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়। সদর উপজেলার ৩০২টি পরিবার পৌছে যাচ্ছে স্বপ্নের ঠিকানায়। সদর উপজেলাকে ঘোষণা করা হয়েছে গৃহীণ ও ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে।