আজ , , ,

নড়িয়ার নওপাড়ায় আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়ায় সরকারি খরচে আইনগত সহায়তা, বিকল্প বিরোধ নিষ্পত্তি ও আইনগত পরামর্শ প্রদান বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে নওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মুন্সির সভাপতিত্বে ও সহকারি জজ মো. সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
আইনের ওপর আলোচনা করেন বিজ্ঞ সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো: খালেদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, চরআত্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনায়েত উল্লাহ মুন্সী, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সহধর্মিণী পারভীন হোসেন, ফয়জুল হাসান বাদল মুন্সী, মো. রাফিক উল্লাহ মুন্সী, লিপি মুন্সী, আদিল আহমেদ মুন্সী, মিজানুর রহমান শামীম প্রমূখ।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শনে এমপি সাইদ আহমেদ আসলাম

www.hongkar.com |
dailyhongkar