শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ শুক্রবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ল্যাপটপ বিতরণ করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এই সময় সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সন্ধ্যা ৬টায় শিল্পকলা মাঠে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।