আজ , , ,

বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্ভুনাথ পোদ্দারের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান পিন্টু মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, রুদ্রকর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম ঢালী, বিদ্যালয়ের বর্তমান সভাপতি মানিক ব্যানার্জী, সাবেক সভাপতি মজিবুর রহমান খোকন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মহব্বত খান মাসুদ। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar