আজ , , ,

গ্রামীণ ব্যাংক মহিষার ভেদরগঞ্জ শাখায় কম্বল বিতরণ

তীব্র শীতে বেশ কষ্ট করছে দেশের গরীব, অসহায় ও দুস্থরা। এই দুস্থদের সহায়তা করতে এগিয়ে এসেছে গ্রামীণ ব্যাংকের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার শাখা। এই শাখার উদ্যোগে শীতার্ত গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বুধবার (২৫ জানুয়ারি) কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন ডামুড্যা গ্রামীণ ব্যাংকের ডামুড্যা এড়িয়ার এড়িয়া ম্যানেজার মোঃ শাহাব উদ্দিন, এড়িয়া অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ ইউসুফ আলী, মহিষার ভেদরগঞ্জ শাখার ব্যবস্থাপক সুব্রত হালদার, কনেশ্বর ডামুড্যা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শফিউল মাহমুদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন দৈনিক হুংকার এর নির্বাহী সম্পাদক এম হারুন অর রশিদ, সাজনপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির খান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাস ফকিরসহ শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar