আজ , , ,

জাজিরায় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২-২০২৩ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জাজিরা উপজেলায় অনুষ্ঠিত হলো এ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা। মঙ্গলবার ২৪ জানুয়ারি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা, সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসেন, জাজিরা পৌরসভা মেয়র ইদ্রিস মাদবর, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, জাজিরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ-উদ-দৌল্লাহ, জাজিরা মোহর আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম মতিউর রহমান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অংশগ্রহনকারী বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar