আজ , , ,

ডামুড্যায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৪ নং দক্ষিণ ডামুড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের কে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শাহরিয়ার আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফরহাদ হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আলম, এমটিইপিআই মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক নাছির উদ্দিন, সহকারি শিক্ষক মোঃ মজিবর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।
উপজেলা মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শাহরিয়ার আলম জানান, ডামুড্যা উপজেলায় ৫ থেকে ১৬ বছর বয়সের ২৮ হাজার ৭ শত ২১ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। তিনি শিশুদের অভিভাবক ও পরিবারের অন্যান্য সদস্যদের নিজ দায়িত্বে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরামর্শ প্রদান করেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar