বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অন্যান্য বিষয়ের সাথে ক্রীড়াকে গুরুত্ব দিতে হবে। ক্রীড় মনের প্রশান্তি দেয়। প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। তাইতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের খেলাধুলাকে বিশ্ব দরবারে স্থান করে দিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের তরুন ও যুবসমাজ যাতে আবারো মাঠের ক্রীড়াঙ্গনে ফিরে আসে তার জন্য উদ্যোগ নিতে হবে। তাদেকে মাদক ও সন্ত্রাস থেকে দুরে রাখতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভাল মানুষ হতে হবে। তিনি বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকালে শরীয়তপুর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে ৫১ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা কমিটির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক শামছুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা আওয়ামীলীগ সদস্য এ্যাডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক নুরুল আমীন রতন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা শিক্ষা অফিসার।