আজ , , ,

ডামড্যায় আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যায় আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর জেএসসি ও এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম এর ওরিয়েন্টেশন ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সভা কক্ষে এ ওরিয়েন্টেশন ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উক্ত কলেজের সকল শিক্ষক ও শিক্ষিকাগণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রয়াত মন্ত্রী আলহাজ্ব আব্দুর রাজ্জাক এর নামে এ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নামকরণ করা হয়েছে। তাই এখানে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তোমাদের। তিনি আরো বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই এদেশের নেতৃত্ব দিবে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম উৎপাদন

www.hongkar.com |
dailyhongkar