আজ , , ,

কোস্টগার্ডের অভিযানে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট এলাকা থেকে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান,বিএন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ৩টায় কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফের একটি অপারেশন দল টেকনাফ উপজেলার সাবরাং জিরো পয়েন্ট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সাবরাং ট্যুরিজম পার্কের পাশে এক ব্যক্তিকে মুঠোফোনে বেশ কয়েকবার কথা বলতে দেখা যায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা পরিচয় জানার জন্য তার কাছাকাছি পৌঁছালে উক্ত ব্যাক্তি কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত ঐ স্থান হতে কোয়াইংছড়ি পাড়া এলাকার দিকে পালাতে থাকে। কোস্টগার্ড সদস্যরা তাকে ধাওয়া করলে এক পর্যায়ে উক্ত ব্যক্তি তার কাছে থাকা কাঁধ ব্যাগটি রাস্তার পাশে ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান আরো বলেন, কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ, শরীয়তপুরে ছাত্রলীগ কর্মী আটক

www.hongkar.com |
dailyhongkar