আজ , , ,

শরীয়তপুরে শেখ কামাল এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন

খেলাধুলার সাথে থেকে মাদক বর্জন করা সম্ভব। এই শ্লোগানে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধন হয়েছে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৩। শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তালুত বালক ও বালিকাদের দৌড় প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের আয়োজনে প্রতিযোগিতার বাস্তবায়ন করছেন শরীয়তপুর জেলা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থা।
সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাদবর, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন. সহকারি কমিশনার (ভূমি) মনিজা খাতুন, বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের সদস্য সাইফুর রহমান রাজ্জাকসহ বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা প্রধানগণ ও বিশিষ্টজনরা।
এই প্রতিযোগিতায় জেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

Share this news as a Photo Card


০১ সেপ্টেম্বর ২০২৬

ইলিশসহ দেশীয় মাছ সংরক্ষণে কাজ করছে সরকার: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar