আজ , , ,

শরীয়তপুরে কালের কন্ঠ’র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশের এক যুগ পূর্ণ করে ১৩ বছরে পা রাখলো দেশের অন্যতম জাতীয় শীর্ষ দৈনিক কালের কণ্ঠ। ‘আংশিক নয় পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরুর পর থেকে পাঠকের ভালোবাসায় তা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২ টায় শরীয়তপুর সদরের চিকন্দি ফুড পার্কে অতিথিদের সঙ্গে নিয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
কালের কন্ঠ’র শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি শংকর প্রসাদ চৌধুরী। কালের কন্ঠ শুভসংঘের উপদেষ্টা এম এ মজিদ, এ্যাডভোকেট মাসুদুর রহমান, ডাক্তার শেখ মোহাম্মদ মোস্তফা খোকন।
প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বক্তারা বলেন, ১২ বছর পেরিয়ে ১৩ তে পদার্পণ কালের কন্ঠ ‘আংশিক নয় পুরো সত্য’। একই সাথে ‘শুভ সংঘ’ শুভ কাজে সবার পাশে সব সময় থাকে। সত্য প্রকাশের পথ থেকে বিচ্যুত না হওয়া সংবাদপত্রটির নাম কালের কণ্ঠ। ১০ জানুয়ারি ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। এই দিনের সাথে কালের কণ্ঠ আত্ম সম্পৃক্ত করতে পেরেছে এজন্য কালের কণ্ঠের প্রতি কৃতজ্ঞতা জানাই। সামনের দিনগুলিতেও এমন সত্য সংবাদের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা রইল।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar