আজ , , ,

শরীয়তপুরে প্রতিবন্ধি দুস্থদের মাঝে শীতবস্ত বিতরণ

শরীয়তপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবার প্রতিবন্ধি দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষ থেকে প্রতিবন্ধি দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক পত্নী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নুরজাহান বেগম। এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন, সহকারি কমিশনার (ভূমি মনিজা) খাতুনসহ অনেকে।
উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, শীতের শুরু থেকে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন তারা। ইতোমধ্যে বেদে, পথশিশু, দুস্থ-অসহায়দের মাঝে ও রাতে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র থেকে কেউ যেন বাদ না পড়ে আবার কেউ যেন একাধিকবার শীতবস্ত্র নিতে না পারে সেই জন্য এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar