শাহজালাল ইসলামী ব্যাংক এর শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে ঘড়িসার শাখায় বেলা ১০ টায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শাখা ব্যাবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার, ঘড়িসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ সুজন মাঝি, ঘড়িসার বাজার এর ব্যাবসায়ী মোঃ মাছুম খান, প্রাইম ইসলামী লাইফ ইনসিউরেন্স এর শাখা ব্যবস্থাপক আবুল হাসেম খালাশি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ঘড়িসার এজেন্ট শাখার ইনচার্জ মোঃ কাওসার হাওলাদার, বিশিস্ট ব্যবসায়ী আল আমিন মাঝি, জিএম ফরিদ উদ্দিন (বিএবসি), সাকিল আহাম্মেদসহ ব্যাংক এর অফিসারবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঘড়িসার বাজার জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু আলেম।
শাখা ব্যাবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সামাজিক দায়বদ্ধতার আলোকে প্রতি বছর এর ন্যায় এ বছরও শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ সারা দেশে এক যোগে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।