আধুনিক শরীয়তপুরের রূপকার প্রয়াত পানি সম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার সময় সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশন এর আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার। এসময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিক উল্লাহ বেপারী, ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মিরাজ সিকদার, উক্ত সংগঠনের উপদেষ্টা খাইরুল হারিছ পাপ্পু সিকদার, সভাপতি মোঃ ইমন, সাধারণ সম্পাদক ইফতি প্রমুখ।