আজ , , ,

ভেদরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভেদরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোকাবহ দিনটি উপলক্ষে ১৫ই আগস্ট সোমবার আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান, দোয়া ও মিলাদ মাহফিল, খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভোর থেকেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১১ টায় ভেদরগঞ্জ উপজেলার শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরকারি এমএ রেজা কলেজ এর অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান রাড়ী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বাহালুল খান বাহার।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। শুরু হয় ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চক্রান্ত। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, সংবিধানের চার মূলনীতিতে আঘাত হানাও শুরু হয় ১৫ আগস্ট হত্যাকাণ্ডের পর। ইতিহাসকে উল্টো পথে হাঁটানোর এই চক্রান্ত চলে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। খুনি চক্র তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় ঘৃণ্য এ কাজগুলো করে।

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar