আজ , , ,

বঙ্গবন্ধু কেবল বাংলার বন্ধু ছিলেন না, তিনি ছিলেন বিশ্ববন্ধু: শেখ মফিজুর রহমান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুর বিচার বিভাগ কর্তৃক ১৫ ই আগস্ট সোমবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে সহকারী জজ মোঃ সালাউদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুছাম্মত রেহেনা আক্তার, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম, পাবলিক প্রসিকিউট মির্জা হযরত আলীসহ আদালতের বিচারকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন
সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন এক মহান আদর্শ। ঘাতকেরা তাকে হত্যা করেছে সত্য কিন্তু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরো বেশি শক্তিশালী। সব ভাষণ বাণী হয় না। কিন্তু বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতিটি কথাই ছিল বানী। শুধু বাঙালী নয়, সারা বিশ্বের শোষিত মানুষের পক্ষে ছিলো বঙ্গবন্ধুর অবস্থান। বঙ্গবন্ধু কেবল বাংলার বন্ধু ছিলেন না, তিনি ছিলেন বিশ্ববন্ধু।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar