আজ , , ,

সখিপুরে ভূয়া কাজি গ্রেফতার

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ভুয়া নিকাহ নামাহ্ ও তালাক রেজিষ্টার মোঃ ওলিউল্লাহ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ আগষ্ট) সখিপুর থানার কাচিকাটা গ্রামের আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারী আদেশ নামাহ থাকায় গোপন তথ্যের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন এ এস আই জামাল হোসেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, সখিপুর উত্তর তারাবুনিয়া ইউনিয়নের নিকাহ রেজিষ্টার ওসমান গনীর সহায়তায় দীর্ঘদিন ধরে সে সখিপুরে অবৈধভাবে মানুষের বিবাহ পড়িয়ে আসছিলো। তিনি ২৬ নভেম্বর ২০১৩ সালে সখিপুর ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিষ্টার শুন্য থাকায় নিকাহ্ ও তালাক রেজিষ্টার হিসাবে দায়িত্ব পালনের আদেশ দানের আবেদন দিয়েই বিবাহ রেজিষ্টারের কাজ শুরু করে দিয়েছিলেন। পরে সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয় আইন ও বিচার বিভাগের বিচার শাখা ০৭ এর সিনিয়র সহকারী সচিব মোঃ হেমায়েত উদ্দিনের স্বাক্ষর নকল করে একটি ভুয়া নিয়োগ পত্র তৈরি করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় ৩ নং স্বাক্ষীকে ০৭ নং সখিপুর ইউনিয়ন এর নিকাহ রেজিষ্টার হিসাবে নিয়োগ প্রদান করলে ১ নং আসামীর বর্ণিত কার্যকলাপ ধরা পড়ে। ৩ নং স্বাক্ষী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক বরাবর আবেদন করিলে মন্ত্রনালয় কর্তৃক তদন্ত শেষে ১ নং আসামীর ১৯/১১/২০১৩ ইং তারিখের বিচার-৭/২-এন-৪৯/২০০৩ অংশ-১৬২০ নং স্মারকমূলে নিয়োগ জাল ও ভূয়া প্রমাণিত হলে মন্ত্রাণালয়ের পক্ষে বুলবুল আহম্মেদ ১৯/১১/২০১৭ইং তারিখে বিচার-৭/-এন-৪৯/২০০৩-২০১৪ স্মারকমূলে ১ নং আসামীর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেন। পরে শরীয়তপুর জজকোর্টে রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি), বাদি হয়ে একটি ফৌজদারী মামলা দায়ের করেন।
শরীয়তপুর জেলা নিকাহ ও তালাক রেজিষ্টারের সাধারণ সম্পাদক, আবু জাফরউল্লাহ সালেহ বলেন, ওলিউল্লাহ নামের ঐ কাজীকে আমি কখনো দেখি নাই ও শুনিও নাই। তবে এভাবে ভুয়া পরিচয়ে নিকাহ্ ও তালাকের কাজ করলে সাধারন মানুষ বিপদে পড়বে। তাই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দরকার।
সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসসাদুজ্জামান হাওলাদার বলেন, গতকাল ওলিউল্লাহ ভুয়া কাজী রেজিষ্টার হিসাবে নিকাহ পড়ানোর অপরাধে আদালতে করা ফৌজদারী মামলার গ্রেপ্তারী পরোয়ানা আদেশ পাই। পরে তাকে সখিপুর থানার এসআই জামাল কাচিকাটা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমরা আসামীকে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরণ করেছি।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar