আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেছেন, দেশে উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত আর মানুষের সুখ শান্তি নষ্ট করার জন্য আবারো লাশের রাজনীতি শুরু করেছ বিএনপি। শোকের মাস এলেই জনগণ থেকে প্রত্যাক্ষিত এ দলটি আবারও হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। বাংলাদেশের মানুষ আর হত্যা সন্ত্রাস, আগুন জ্বালাও পোড়াও দেখতে চায়না। বাংলা ও বাঙ্গালীর আস্থার ঠিকানা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমাদের শেষ ভরশার স্থল। মনে রাখবের বঙ্গবন্ধু কন্যা ভাল থাকলে, দেশ ভাল থাকবে আর দেশ ভাল থাকলে আমরা ভাল থাকবো।
তিনি ৫ আগস্ট শুক্রবার সন্ধায় ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার এর সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার আবদুল মান্নান, আব্দুর জব্বার রাড়ী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রাড়ি, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ও নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ মুজাহিদুর রহমান মাঝি, উপজেলা যুবলীগ সভাপতি আসাদুজ্জামান রাড়ীসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকগণ, বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দ।
এরপূর্বে জাতির পিতার জেষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মদিন বিভিন্ন কর্মসূচীর মঝদিয়ে পালন করা হয়।