আজ , , ,

শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী: ইকবাল হোসেন অপু

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মানুষ। তিনি ছিলেন একটি অনুপ্রেরণার নাম। তাঁর মধ্যে ছিল অসাধারণ নেতৃত্বের গুণাবলী।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ কামাল ছিলেন দেশের ইতিহাসের সফল ক্রীড়া সংগঠক ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মানুষ। মাত্র ২৬ বছরের জীবনে দেশকে তিনি অনেককিছু দিয়ে গেছেন। সর্বোচ্চ ক্ষমতার বলয়ের খুব কাছে থেকেও তিনি ছিলেন নিজ গুণে উজ্জ্বল। মুক্তিবাহিনীর সুদক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত ৬১ জনের মধ্যে শেখ কামাল ছিলেন অন্যতম। তিনি মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর সংগঠনে ও তাঁদের প্রশিক্ষণে অসামান্য অবদান রেখেছিলেন।’
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক ও পিপি মির্জা হজরত আলী, জিপি আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীরসহ জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar