আজ , , ,

ভেদরগঞ্জে বায়োফ্লক পদ্ধতিতে মাছ উৎপাদন বিষয়ে চাষী প্রশিক্ষণ

জেলার ভেদরগঞ্জ উপজেলায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বাংলাদেশ সরকারের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় বায়োফ্লক পদ্ধতিতে মাছ উৎপাদন বিষয়ে ৫ দিনের মৎস্য চাষী প্রশিক্ষণ শুরু হয়েছে।
৩ আগস্ট বুধবার সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি।
প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য অফিসার প্রণব কুমার কর্মকার, ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার। উপজেলার ৫০ জন চাষী এ প্রশিক্ষনেণ অংশ গ্রহণ করেছে।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এর জন্য তরুণ ও বেকার যুবসমাজের কাছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ একটি অন্যতম আকর্ষণের বিষয়। কারণ, সীমিত জায়গা ও স্বল্প খরচে এ পদ্ধতিতে মাছ চাষ করা যায়। আমাদের জেলায় বিশেষ করে ভেদরগঞ্জ উপজেলায় তরুণ ও যুবকদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে এই পদ্ধতিতে মাছ চাষে। তবে প্রশিক্ষণ ও দক্ষতা না থাকায় অনেকেই লাভের মুখ দেখতে পারেনি। তারা যাতে লাভবান হতে পারে সেই জন্য এ প্রশিক্ষণের আয়োজন। সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের চাষীরাও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। আমি মনে করি যদি জেলায় বায়োফ্লকের ওপর মৎস্য অধিদফতর থেকে সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়, তাহলে চাষীরা সকল সমস্যা কাটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হবে।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar