শরীয়তপুর জেলার নবনির্বাচিত পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস.এম. আশ্রাফুজ্জামান। ৩ আগস্ট সকালে পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন কমিটির নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার ও (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এস. এম. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, পালং মডেল থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক তপন মদক, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি মুকুল চন্দ্র রায়, শরীয়তপুর কেন্দ্রীয় মন্দিরের সাবেক সভাপতি বিমল চন্দ্র অধিকারী, বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের শরীয়তপুর জেলা আহবায়ক শংকর প্রসাদ চৌধূরী, জেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরের আহবায়ক অনিক ঘটক চৌধুরী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ হেমন্ত দাস, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগ সদস্য সুজন ষোঘসহ জেলা পূজা উদযাপন পরিষদ এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।