বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধশালী রাখতে কঠোর পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পাবনা জেলায় পপুলার লাইফের মেয়াদোত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন এর অন্যতম কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী ।
রবিবার (৩১ জুলাই) সকাল ১০ টার সময় পাবনায় কোম্পানির নিজস্ব কার্যালয়ে এ চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তরুণ বীমা ব্যক্তিত্ব বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পাবনা জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান,উপ পরিচালক কামাল হোসেন মহসিন ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান প্রমুখ।