আজ , , ,

গোসাইরহাটে মটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-১

শরীয়তপুরের গোসাইরহাটে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহরিয়ার জয় (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন শোভন বাবুর্চী (১৫) নামের আরও একজন।
সোমবার (১ আগস্ট) দুপুর সাড়ে ৩ টার দিকে গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মোড়ের বাজার নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার জয় (১৯) উপজেলার ইদিলপুর ইউনিয়নের মিত্রসেনপট্টি গ্রামের মো. জামাল সরদারর ছেলে এবং সরকারী শামসুর রহমান কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বালুরচর থেকে গোসাইরহাট উপজেলার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় বৃষ্টির পানিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শাহরিয়ার জয়ের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে আরও এক সহপাঠী ছিল। তবে তিনি সামান্য আহত হয়েছেন।
পরে স্থানীয়রা মটরসাইকেলে থাকা আহত আরোহীকে গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar