আজ , , ,

পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দিল এসডিএস

শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করলো বেসরকারি উন্নয়ন সংগঠন এসডিএস।
গত ৩১ জুলাই রবিবার বিকালে এসডিএস শরীয়তপুরের আয়োজনে সংস্থাটির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করে।
এ সময় এসডিএস শরীয়তপুরের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এসডিএস, শরীয়তপুর এর প্রধান নির্বাহী পরিচালক রোকেয়া বেগম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএসের প্রতিষ্ঠাতা, সাবেক নির্বাহী পরিচালক ও উপদেষ্টা মজিবুর রহমানসহ এসডিএস এবং বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএসের প্রধান নির্বাহী পরিচালক রাবেয়া রহমান।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar