শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ সিকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক যুবনেতা খান জাহাঙ্গীর। বরিবার (৩১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন। ৬৯ সদস্য বিশিষ্ট ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের এ কমিটির অনুমোদন করেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন।
এদিকে সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ সিকদারকে ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও খান জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
অন্যদিকে নবনির্বাচিত সভাপতি আলী আহম্মেদ সিকদার ও সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।