আজ , , ,

ভেদরগঞ্জ পৌরসভায় মসজিদের জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

ভেদরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাইতুল আমান জামে মসজিদের জমির পশ্চিম পাশে জোরপূর্বক ৩ তলা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মিনু বেগমের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে ঐ এলাকাবাসীর মুসল্লিদের মুখে মুখে নানা সমালোচনার ঝড় বইছে।
মিনু বেগম ঐ এলাকার বাসিন্দা জব্বার মল্লিকের স্ত্রী।
মসজিদ কমিটি সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ পৌরসভার ৩০ নং গৈড্যা মোজার ১৭১১ নং নামজারী খতিয়ান জোত ১৬৯২) বিআর এস ৪৩৩ নং দাগের ৩.৭৫ শতাংশ জায়গা মসজিদের নামে রয়েছে। যার ১.৫০ শতাংশ জায়গা চলে গেছে মিনু বেগমের দখলে। ১ তলা ভবন বিশিষ্ট মসজিদটি নির্মিত হয় ১৯৮৮ সালে। মসজিদের পশ্চিম পাশের জায়গা নিজ দখলে নিয়ে তিন তলা ভবন নির্মাণ করেন মিনু বেগমা। এ বিষয় শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মসজিদ কমিটির সধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার বাদী হয়ে ১৪৪ ও ১৪৫ ধারায় নিষেধাজ্ঞার মামলা করেন। পরে ১৭ এপ্রিল আদালত থেকে কাজ বন্ধ রাখার নিষেধাজ্ঞা দেয়। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যায়। মসজিদের ছাদের উপরে মিনু বেগমের বিল্ডিংয়ের ছাদ আরো পুর্ব পাশে ৩ ফুট বাড়িয়ে দখল করা হয়েছে। মুসল্লিদের বাধা মানছে না।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দিলে তিনি ৩য় তলার বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশ প্রদান করেন। তবে এখনো বাস্তবায়ন করা হয়নি।
মসজিদের মুসল্লি মজনু বেপারি বলেন, বিষয়টি খুবই খারাপ। আমরা মুসলমান হিসাবে এটা করতে পারি না। তাই যেহেতু অভিযোগ হয়েছে আইননুসারে ব্যাবস্থা হওয়া উচিৎ।
মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার বলেন, মসজিদের জায়গায় জোরপূর্বক মিনু বেগম তিন তলা ভবন করেছে। আমরা বাধা দিলেও শুনে নাই। ১৪৪ ধারা আদালতের নিষেধাজ্ঞা না মেনে তিনি কাজ করে ফেলেছেন। আমরা ইউএনও স্যারের বরাবর ও মেয়রের বরাবর অভিযোগ দিয়েছি। আশা করি ইউএনও স্যার বিষয়টি যথাযথ ব্যবস্থা নিবেন।
এবিষয়ে মিনু বেগমের কাছে তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোন বক্তব্য দিতে রাজি হননি।
মেয়র আবুল বাসার চোকদার বলেন, আমরা বিষয়টি নিয়ে খুবই লজ্জিত বোধ করছি। আমরা মুসলিম জাতি। আমি এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিষয়টি আমরা সমাধান করবো।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুন বলেন, মসজিদ আল্লাহর ঘর। আমরা মুসলিম জাতি তাই আমাদের মসজিদের প্রতি দুর্বল হওয়াটাই উত্তম। কিন্তু পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাইতুল আমান জামে মসজিদের জমি দখল করে ভবন নির্মাণ করেছে মিনু বেগম। এ বিষয় একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar