আজ , , ,

ভেদরগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৯০ কৃষক পরিবারের মাঝে প্রণোদনার সামগ্রী ও সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলার শহীদ আক্কাছ-শহীদ মহিউদ্দিন মিলনায়তনের সামনে থেকে উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তানবীন হাসান শুভ, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক হাজি ফিরোজ হোসেন খানসহ উপসহকারী কৃষি অফিসার মামুনুর রশিদ হাসিব, আল অমিনসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারগণ, কৃষক-কৃষানীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ভেদরগঞ্জ উপজেলায় নতুন করে আরো ৯০ টি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষকদের নিয়ে বাগান স্থাপনের কলাকৌশলের উপর ব্রিফিং শেষে কৃষকদের মাঝে বীজ সার, বীজ সংরক্ষণের পাত্র, পানির ঝাঝরি ও সাইনবোর্ডসহ অন্যান্য উপকরণ বিতরণ করছি। এর ফলে, কৃষক বাগান করে সবজি আবাদের মাধ্যমে নিজের পরিবারের চাহিদা মেটাতে পারবেন। সেই সাথে বাড়তি সবজি বাজারে বিক্রি করে আয় করতে পারে। সেই লক্ষ্যে সারা বছর ব্যাপি চাষ উপযোগী বিভিন্ন প্রতি মৌসুমেই বীজ ও সার দেওয়া হয়েছে। এই মৌসুমে ডাটা শাক, লাল শাক, পুইশাক, গীমা কলমি, ধুন্দল, মিষ্টি কুমড়ো, চালকুমড়া। এছারা ফলের চারার মধ্যে রয়েছে আম, কুল, আমড়া, মাল্টা পেয়ারা ও পেপের চারা। এসব চারা রোপনের মাধ্যমে নিজেরা লাভবান হওয়ার পামাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar