আজ , , ,

জেলা প্রশাসকের শরীয়তপুর জেলা কারাগার পরিদর্শন

২৬ জুলাই মঙ্গলবার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান শরীয়তপুর জেলা কারাগার পরিদর্শন করেন।
জেলা প্রশাসক কারাগারের সামনে পৌঁছলে প্রথমেই জেলখানার কারারক্ষীদের একটি চৌকস দল বিজ্ঞ জেলা ম্যাজস্ট্রেটকে গার্ড অফ অনার প্রদান করেন। এর পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জেলখানার সার্বিক বিষয়াদি তদারকি করেন এবং চলমান অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয়ে জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে কারাগারের ভিতরে বন্দীদের খাবারের গুণগত মান পরীক্ষা করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বন্দীদের নিকট থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং যে সকল বন্দি আর্থিক সমস্যার কারনে আইনগত সাহায্য গ্রহণ করতে পারছেনা তাদের সরকারি ভাবে আইনী সহয়তা প্রদানে ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা প্রদান করেন। সবশেষে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সকল বন্দিদের মাঝে করোনাকালীন সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে কাপড়ের মাস্ক বিতরণ করেন।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar