‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এই প্রতিপাদ্যের মাঝ দিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জে নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে উপজেলার জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। সপ্তাহের তৃতীয় দিনের আয়োজনে সোমবার ২৫ জুলাই বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
অবমুক্ত করণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা সাবিনা ইয়াছমিন।