র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার তুহিন রেজা এর নেতৃত্বে ১৭ জুলাই ২০২২ইং মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাসস্ট্যান্ডস্থ জনৈক মোঃ হামিদুল শেখ (২৬) এর চায়ের দোকানের পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শহর আলী ফকির (৪০), পিতাঃ মৃত শাহেব আলী ফকির, মাতাঃ মৃত আমেনা বেগম, সাং-সংকরদি (ওয়ার্ড নং-০১), থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুর‘কে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৯৭ পিস ইয়াবা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০১টি সীমকার্ড উদ্ধার করা হয় এবং একই দিন ১৭ জুলাই ২০২২ইং তারিখ ১৮.৫০ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার সদর থানাধীন পাটিকেলবাড়ী গ্রামস্থ রবীন বিশ^াস (৬৫), পিতাঃ মৃত জগদানন্দ বিশ^াস এর বাড়ীর উত্তর পাশে পাটিকেলবাড়ী বাজার হইতে বড় ডুমরাসুর গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অপর মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল শেখ (২৮), পিতাঃ মোঃ সৈয়দ আলী শেখ, মাতাঃ মৃত হাচিনা বেগম, সাং-করপাড়া (ওয়ার্ড নং-০৫), থানা ও জেলাঃ গোপালগঞ্জ‘কে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৪৫ (পঁয়তাল্লিশ পিস ইয়াবা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহারা দীর্ঘদিন যাবৎ মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত মাদক ব্যবসায়ী শহর আলী ফকির‘কে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয় এবং মোঃ সাইফুল শেখ‘কে উদ্ধারকৃত ইয়াবা এবং অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর ও গোপালগঞ্জ জেলার সদর মডেল থানায় পৃথক ০২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।