কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আঃ কাদির মোল্যার ছোট ভাই ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকার অধিবাসী আঃ হাই মোল্যা ইন্তেকাল করছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হুমায়ুন করিব মোল্যা, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আমীন দেওয়ান, চনসেন্সাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বালা, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্যা, দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজালাল মাল।
তারা আঃ হাই মোল্যার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর ভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেন। মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফিরাৎ কামনা করেছেন।