শনিবার ১৬ জুলাই গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এস.এম. আশরাফুজ্জামান সহ ২৪তম বিসিএস ব্যাচের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ৫ পুলিশ কর্মকর্তা।
এ সময় শরীয়তপুরের পুলিশ সুপার ছারাও উপস্থিত ছিলেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ঢাকার অপরাধ তদন্ত বিভাগ, মোঃ কামরুজ্জামান, পটুয়াখালীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), মোহাম্মদ শহিদুল্লাহ, বিপিএম, পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, সিলেটের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ ফরিদ উদ্দিন বিপিএম, নীলফামারীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মোখলেসুর রহমান, বিপিএম।