আজ , , ,

শরীয়তপুর উলামা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

শরীয়তপুর উলামা পরিষদের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় আংগারিয়া উসমানিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আবু বকর। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি মহিউদ্দিন। মাওলানা মুসলিম উদ্দিন ও আকরাম হুসাইন এর সহযোগিতায় সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলনা মঈনুদ্দীন কাসেমী।
সভায় বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল, মুফতি আঃ সামাদ, মুফতি নজরুল ইসলাম, শফিউল্লাহ খান, মাওলানা আঃ কাদের, শহিদুল্লাহ খন্দকার, সাব্বির আহমদ, উদরীস কাসেমী প্রমূখ। সভায় ইসলামী সংগীত পরিচালনা করেন মাওলানা ছগীর আহমদ।
সংগঠরেনর নীতিমালা অনুযায়ী পরবর্তী কমিটি গঠনের প্রস্তাব আনা হয় নেতৃবৃন্দের পক্ষ থেকে। বর্তমান কমিটি তাদের মেয়াদকালে ১০ দফা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছেন। মনোহার বাজার থেকে শরীয়তপুর শহর পর্যন্ত যে কোন স্থানে নিজস্ব সম্পত্তিতে সংগঠনের স্থায়ী কার্যালয় নির্মাণের মধ্য দিয়ে ১০ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
নিরলস পরিশ্রম করে অর্থ, বুদ্ধি ও পরামর্শ দিয়ে নিঃস্বার্থভাবে উপদেষ্টা কমিটি সংগঠনকে এগিয়ে নিতে চেষ্টা করে চলেছেন। এই সংগঠন হবে দেশের সর্ববৃহত ইসলামী সংগঠন এমন ধারণা করেছেন প্রতিটি সদস্য। এই সংগঠনের মাধ্যমে শরীয়তপুরসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কওমী মাদ্রাসা প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বন্যা কবলিত সিলেট এলাকায় এই সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এই সংগঠনকে প্রতিষ্ঠিত ও শক্তিশারী ভাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন সংগঠনের পক্ষ থেকে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar