আজ , , ,

সুরেশ্বর ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামুল্যে অটোরিক্সা বিতরণ

সুরেশ্বর ফাউন্ডেশন কর্তৃক গৃহীত “স্বাবলবী” প্রকল্পের আওতায় গরীব দুঃস্থদের মাঝে বিনামুল্যে অটোরিকশা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) শরীয়তপুর নড়িয়া উপজেলা ঘড়িসার ইউনিয়নের সুরেস্বর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এর নিকট একটি বেসরকারি প্রতিষ্ঠান এর সামনে বিকাল ৪ টায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সুরেশ্বর উচ্চ বিদয়ালয় ও মহাবিদ্যালয়ের আজীবন দাতা সদস্য যুক্তরাষ্ট্র ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি ও সুরেশ্বর ফাউন্ডেশন এর সভাপতি শহিদুল ইসলাম এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা রহমান মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভারর্চুয়াল উপস্থিত ছিলেন সুরেশ্বর উচ্চ বিদয়ালয় ও মহাবিদ্যালয়ের সভাপতি সৈয়দ শাহ্ নুরে কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরেশ্বর উচ্চ বিদয়ালয় ও মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শরীয়তপুর জেলা আওয়ামী লীগ এর আইন বিষয়ক সম্পাদক নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেপারী, ঘরিসার ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নাছিমা আক্তার। উপস্থিত ছিলেন সুরেশ্বর ফাউন্ডেশন এর সুমন খান, আঃ হামিদ বেপারী, মোঃ তপু রায়হান, আকবর আলী ছৈয়াল, শাহ আলম মৃধা, মনসুর আলী মৃধা, নাছির উদ্দিন বাঘা।
এ ছাড়াও সুরেশ্বর ফাউন্ডেশনের অন্যতম সদস্যরা হলেন হাসান বেপারী, পলাশ বেপারী, রায়হান মোল্লা, সেলিম হাওলাদার, নয়ন শরীফ, নজরুল গোলদার, বিল্লাল মৃধা, সবুজ মৃধা, রুবেল মৃধা, আমির পাইক, আলমগীর মৃধা, সুমন কাজি, রাজন কাজি, তুহিন মৃধা, মামুন মৃধা, মোঃ মামুন মিয়া, মোঃ লিখন মৃধা, হাসান বাবুর্চি, জাহাঙ্গীর আলম ও মনসুর বাবুর্চি।
অনুষ্ঠানে মোঃ বাদল মিয়া ও মোঃ ফরহাদ হোসেন কে ২টি অটোরিকশা প্রদান করা হয়।
অনুষ্ঠনে বক্তারা সুরেশ্বর ফাউন্ডেশন এর এ মহৎ উদ্যোগে আনন্দিত। এবং এ ফাউন্ডেশন এর সাফল্য কামনা করা হয়।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar