আজ , , ,

সাংবাদিক শাহজাহান খানকে মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সম্মাননা

জেলার প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. শাহজাহান খানকে শুক্রবার রাতে সম্মাননা প্রদান করা হয়েছে। বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড ২০২১ পাওয়ায় তাকে মাদারীপুর ক্রিকেট ক্লিনিক (এমসিসি) এই সম্মাননা প্রদান করে। এমসিসি-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেট ক্লিনিকের সভাপতি বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রিকেট ক্লিনিকেট সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান আমীর বাবু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া প্রমুখ।

Share this news as a Photo Card


১০ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

www.hongkar.com |
dailyhongkar