শরীয়তপুরের ভেদরগঞ্জের চরসেনসাস ইউনিয়নে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মো. রিদয় মোল্লা (১৯) নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছে। নিহত রিদয় মোল্যা পূর্ব বালাকান্দি গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীন মোল্যার ছেলে।
মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার সখিপুর থানায় চরসেনসাস ইউনিয়নের পুর্ব বালা কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ১০টা ১৩ মিনিটে তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন। যেখানে লেখা ছিল “আজকে যদি আমি মারা যাই তাহলে আমার মৃত্যুর জন্য দাই থাকবে আমার ফ্যামিলির পাঁচ জনের তিন জন কারণ আমি ছিলাম ফ্যামিলির বড় ছেলে আর আমি জানতাম না যে ফ্যামিলির বড় ছেলেদের এতো সমস্যার মধ্যে থাকতে হয়” থাকতে কেউই বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে। এমন এক হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়ে সবাইকে কাঁদিয়ে চলে যায় রিদয় মোল্লা (১৯) নামের ওই যুবক। সম্প্রতি সে অটো রিকশা চালক ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, লাশের সুরহতাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে। পরে রিপোর্টের ভিত্তিতে জানা যাবে মৃত্যুর কারণ।