আজ , , ,

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উদযাপিত

আনন্দমুখর পরিবেশে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন উদযাপিত হয়। কোন প্রতিকুলতার কাছে মাথা নত না করে, দেশবাসীর বহুদিনের আকাঙ্খার দিনবদলের পদ্মা সেতুর স্বপ্নকে বাস্তবে রূপায়িত করায় মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম।
উদ্বোধনের দিন সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হয় এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনন্দ র‌্যালি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইন বিভাগ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানবৃন্দ, মকফর উদ্দীন সিকদার হল ও মনোয়ারা সিকদার হলের প্রোভস্টবৃন্দসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar