জাজিরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এনএটিপি-২ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে সিআইজি সদস্যদের নিয়ে এআইএফথ-৩ ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত প্রতিষ্ঠান ফ্রেন্ডস নার্সারিতে এআইএফথ-২ ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত জয়নগর মহিলা সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সাথে এক অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। এ সময় সফরে আসা সিআইজি কৃষকরা এআইএফ-২ এবং ৩ ব্যবস্থাপনা ছাড়াও ফল গাছের জাত উন্নয়নে গ্রাফটিং, বাডিং, লেয়ারি সহ নানা ফলের জাত সম্পর্কে জ্ঞান লাভ করেন। অভিজ্ঞতা বিনিময় সফরে নেতৃত্ব দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। এ সময় সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কেরামত আলী মোল্লা, উপসহকারী কৃষি অফিসার ইসমাইল হোসেন, মোঃ হাসান হাফিজুর রহমান, শাহিনুর আক্তার পপি, রাহাত সঞ্জিব উপস্থিত ছিলেন। এক্সপোজারে ৫টি সিআইজির ২৫ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।