আজ , , ,

হাজি সাহেবগণ আল্লাহর মেহমান: হাবিবুর রহমান

সাকিব এভিয়েশনের স্বত্বাধিকারী ও দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব বলেছেন, হাজি সাহেবগণ আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা একজন মুমিনের জন্য সৌভাগ্যের। আমি সেই উদ্দেশ্য হাসিল করার জন্য বিগত ২২ বছর যাবৎ হাজি সাহেবদের সেবা করে যাচ্ছি। তিনি ২২ জুন বুধবার পাবনা জেলার আতাইকুলা উপজেলার পুষ্পপাড়ায় হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আল্লাহ করোনার কারণে ২ বছর বন্ধ থাকার পর মহান রাব্বুল আলামিন আমাদের হজ্ব পালনের তৌফিক নসিব করেছেন। আমরা যারা আল্লাহর মেহমান হওয়ার সুযোগ লাভ করেছি তারা খানায় কাবা ও রাসুল (সঃ) রওজায় গিয়ে আমাদের সবার জন্য দোয়া করবেন। যারা যেতে পারি নাই তাদের ভাগ্যে যেন আল্লাহ হজ্ব নসিব করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শহিদুর রহমান শহীদ। বিশেষ অতিথি ছিলেন পুষ্পপাড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মাজেদ, সাবেক চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম, মাওলানা আজিবর রহমান, সাকিব এভিয়েশনের পাবনা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাবলু।
প্রধান অতিথি আলহাজ্ব শহিদুর রহমান শহীদ বলেন, ইসলামের বর্ণনা অনুসারে ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানদের জন্য হজ্ব একটি ফরজ ইবাদাত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ্ব পালন করা ফরজ।
তবে মহিলাদের জন্য আর্থিক ও শারীরিক সামর্থ ছাড়াও তৃতীয় একটি শর্ত রয়েছে, সেটি হলো হজে যাওয়ার জন্য তার নিজের স্বামী বা যার সঙ্গে ওই মহিলার বিয়ের অনুমতি নেই এমন মাহরাম ব্যতিত তাদের হজে যাওয়া নিষেধ। মাহরাম ব্যতিত এমন মহিলার সাথে হজ্বের সফর সহিহ হয় না। কারণ, নারীদের সফরে মাহরাম পুরুষের আবশ্যকতা ঘোষণা করে রাসূল (সাঃ) বলেন, ‘কোনো নারী যেন এক দিন এক রাতের পথভ্রমন কোনো মাহরাম ছাড়া না করে (বুখারি ও মুসলিম)। তবে এক্ষেত্রে মাসয়ালা হলো, যদি কোনো মহিলা মাহরাম ব্যতিত হজ করতে যায় তাহলে হজ্ব হয়ে যাবে, কিন্তু মাহরাম ব্যতিত হজের সফরের জন্য গোনাহগার হবে।
হজ্ব আররী শব্দ। অর্থ ‘ইচ্ছা’ বা ‘সংকল্প’ করা শরিয়তের পরিভাষায় হজের মাসগুলোতে বিশেষ কিছু কার্য সম্পাদনের মাধ্যমে নির্দিষ্ট কিছু স্থানের জিয়ারত করাকে হজ্ব বলে। সাকিব এভিয়েশনের মাধ্যমে যারা পাবনা থেকে হজ্ব পালনের জন্য যাবেন আল্লাহ আপনাদের হজ্ব কবুল করুন। আপনারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar