ভেদরগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসের ব্যবস্থানায় ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত ডিজিটাল জনগণনা শেষ হয়েছে।
মহিষার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খানের বাড়ি থেকে জনগণনা সমাপ্তি হয়। এসময়ে বাড়ির কর্তা বীরমুক্তিযুদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খান, সমাজ সেবক মোঃ ফারুক খান, আঞ্চলিক কর্মকর্তা মোঃ রাসেল হোসেন, পরিদর্শক সামিয়া মাকমুন, গণনাকারী মোশাররফ, উজ্জল, সুমনা রানী ও মোরসেদ উপস্থিত ছিলেন।